মতামত ব্যক্তিগত
লেখা পাঠান ইমেইলে blogshabdokolkata@outlook.com

প্রচেতা ঘোষ ২০২৬
গল্প
ভাণ
রিনি গঙ্গোপাধ্যায়
শান্তনু পাশ ফিরে শুলো। ওর কপালে চিন্তার ভাঁজ। ভুঁরুটা কুঁচকে আছে। এই নিয়ে তিনদিন হলো। প্রথমদিন শান্তনু ভেবেছিল এ অভিজ্ঞতা তো জীবনে কখনো হয়নি। আনকোড়া একেবারে। বয়সটাও কম। ভয় পেয়ে গেছে নিশ্চয়ই। তবে ভয় পেয়ে যেভাবে রিএক্ট করছিল কান্তা সেটা খুবই অদ্ভুত! ভয় পেতেই পারে, অস্বস্তি হতে পারে, লজ্জা, সংকোচ সবই হতে পারে। কিন্তু ঠকঠক করে কাঁপছে, সিলিং এর দিকে তাকিয়ে হাঁ করে নিঃশব্দে কাঁদছে...

Arman Tateos Manookian 1929
সমসাময়িক
১
যদি, কিন্তু ছাড়াই এই রচনার প্রথম বলবার কথাটি হল- তসলিমা নিজের দেশে ফিরে আসুন। পৃথিবীর যে কোনও ভাষার যে কোনও লেখকের নিজের দেশের মাটিতে স্বাধীন ভাবে হাঁটার অধিকার আছে। কেবল লেখক বলছি কেন, যিনি লেখেন না- সাধারণ মানুষ, তিনিও নিজের দেশে নিরাপদে বুক ফুলিয়ে বাঁচবেন। অন্তত এমনটিই দেশ স্বাধীন করবার জন্য জীবন বাজি রাখবার সময় মুক্তিযোদ্ধারা ভেবেছিলেন। বত্রিশ বছরের বেশি সময়...